ফাইভজিসহ সর্বাধুনিক প্রযুক্তিতে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে শাওমি

৩ জানুয়ারি, ২০২০ ০০:০০  
চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি কর্পোরেশন আগামী ৫ বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং পঞ্চম জেনারেশনের ইন্টারনেট প্রযুক্তিতে ৭ দশমিক ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। খবর এনগ্যাজেট। শাওমি প্রধান নির্বাহী লেই জুন কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি চিঠির প্রকাশের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে, তবে বিনিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। বেইজিংভিত্তিক কোম্পানিটি সর্বপ্রথম সুলভ সেলফোন নির্মাতা হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে স্মার্ট টেলিভিশন, রাইস কুকারসহ বিভিন্ন ইন্টারনেটনির্ভর পণ্য তৈরি করছে। তারপরেও শাওমি নিজ দেশেই হুয়াওয়ে টেকলোজির সাথে প্রতিযোগিতায় লড়তে হচ্ছে। চলতি বছরে শাওমি কমপক্ষে ১০টি ফাইভজি মডেলের ফোন বাজারে আনার পরিকল্পনা করেছে। ডিবিটেক/বিএমটি